১৫ আগস্টের আগেই নগরবাসীকে ডেঙ্গু আতঙ্ক থেকে মুক্তি দেব: তাজুল ইসলাম

সময় ট্রিবিউন | ২ আগষ্ট ২০২১, ০৩:১১

ফাইল ছবি

দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু আতঙ্ক থেকে নগরবাসীকে মুক্তি দিয়ে জাতীয় শোক দিবস পালন করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (১ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমাদের কাউন্সিলরা কাজ করছেন। আজকের সভায় এ কাজকে আরও বেগবান করার জন্য আলোচনা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে এডিস মশা প্রতিরোধ সফলতার সঙ্গে করতে পারি। এজন্য ওয়ার্ডকে সাব জোনে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়-কলেজ শিক্ষার্থীদের নিয়ে ভলান্টিয়ার কার্যক্রম পরিচালনার মাধ্যমে সব পদক্ষেপ যেন বাস্তবায়ন করা হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে সচেতনমূলক কার্যক্রমে এডিস মশার লার্ভা বারবার পাওয়া গেলে ধ্বংসের পাশাপাশি জরিমানা করার আহ্বান জানান মন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা