রোহিঙ্গাদের বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে: জন কেরি

সময় ট্রিবিউন | ১০ এপ্রিল ২০২১, ০০:৪৮

জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য শুক্রবার ঢাকায় আসেন কেরি।

রোহিঙ্গাদের বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক দূত জন কেরি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে বাইডেন সরকার বকেয়া ২ বিলিয়ন ডলার পরিশোধ করে আবার কাজ শুরু করবে। যা ট্রাম্প বন্ধ করে দিয়েছিল।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি নিয়ে কাজ করবে।

এছাড়া, রোহিঙ্গাদের বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান জন কেরি।

এর আগে জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কেরি। এ সময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে জলবায়ু শীর্ষ সম্মেলন।

চার ঘণ্টা সফর শেষে আজই ঢাকা ত্যাগের কথা রয়েছে তার। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে ২০১৬ সালে এক দিনের সফরে ঢাকা এসেছিলেন জন কেরি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা