ঈদে মানুষ বাড়িতে যাওয়া-আসায় করোনা সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ০৩:৫৭

ফাইল ছবি

ঈদে মানুষ বাড়িতে যাওয়া-আসায় করোনার সংক্রমণ প্রায় ৫-৬ গুণ বাড়বে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে, বিএসএমএমইউ'র করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালে ভর্তি ৭৫ শতাংশ করোনা রোগী গ্রাম থেকে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদের বেশিরভাগই টিকা নেননি। সারা দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া ও স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বাড়ার বড় কারণ। গ্রামের চিত্র আশংকাজনক। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা। ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে।

আগামী মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ২১ কোটি ডোজ টিকা প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে গ্রামে শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় দেশে আট কোটি ডোজ টিকা সংরক্ষণের সক্ষমতা আছে বলে জানান তিনি। এছাড়া ভারত থেকে প্রতি সপ্তাহে দু'শো টন অক্সিজেন আসবে বলেও জানান তিনি।

ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর কয়েকটি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসার জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ডেঙ্গু ও করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের