ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ০৩:১১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. মাসুদ (২৭) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার দুপুরে ফতুল্লার পাগলার নয়ামাটি মুসলিম পাড়া লাবণি জুস কারখানার সামনের রাস্তায় খুনের ঘটনাটি ঘটে।

নিহত মাসুদ পাগলা নয়ামাটি পশ্চিম পাড়ার রুহুল মিয়ার ভাড়াটিয়া মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল (২০) ও তার পিতা আইয়ুব আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে। সোহেলের নিকট থেকে খুনে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করে পুলিশ।

পুলিশ ঘটনার সময় ধারণ হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। ফুটেজে দেখা যায়, ১৫/২০ জন কিশোর সন্ত্রাসী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। তাদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। এলাকায় এরা কিশোর গ্যাং হিসেবে পরিচিত। এই গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছিল গ্রেপ্তারকৃত সোহেল।

স্থানীয়রা জানায়, নিহত মাসুদের ছোট ভাই শাওন ও ঘাতক সোহেল দুজন বন্ধু ছিল। দেড় মাস পূর্বে নিহত শাওন ঘাতক সোহেলের নিকট থেকে তিন হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে ঈদের আগের রাতে সোহেলকে চর-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় নিহত মাসুদ। এ ঘটনার জের ধরেই শনিবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে সোহেল ও তার সহযোগীরা মাসুদকে খুন করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে আসামি সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা আছে। বিস্তারিত তদন্ত করে জানা যাবে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে সোহেল ও তার সহযোগীরা কুপিয়ে মাসুদকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর