আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও স্বীকৃতি পেল বাংলাদেশ

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ১৬:৫৪

মারুফ হাসান, তাহমিদ হামীম চৌধুরী ও আদনান সাদিক-ফাইল ছবি

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে এবার তিনটি ব্রোঞ্জপদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এ বছর ব্রোঞ্জপদক পেয়েছে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মো. মারুফ হাসান এবং ঢাকার নটর ডেম কলেজের তাহমিদ হামীম চৌধুরী ও আদনান সাদিক। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ এবং আনন্দ মোহন কলেজের তাহজিব হোসেন খান।

শুক্রবার আইএমও তাদের ওয়েবসাইটে পরীক্ষার ফল ঘোষণা করেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশজুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে নানা ধাপে গণিত দলের সদস্যদের নির্বাচন করে।

গণিত অলিম্পিয়াডে প্রতিটি দেশ থেকে ছয়জন প্রতিযোগী অংশ নেয়। প্রত্যেককে ৪২ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে এ বছর ৬২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রতিযোগিতা হয়েছে ভার্চ্যুয়ালি। ১৯ ও ২০ জুলাই বাংলাদেশ দলের ছয় শিক্ষার্থী ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া ও দিল্লি থেকে অলিম্পিয়াডে ভার্চ্যুয়াল পরীক্ষায় অংশ নেয়। এবারের আয়োজক দেশ রাশিয়া। গত বছরও গণিত অলিম্পিয়াডের আয়োজন রাশিয়া থেকে ভার্চ্যুয়ালি হয়েছে।

গত বছর ৬১তম আইএমওতে বাংলাদেশ ১টি রুপার পদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছিল। আর ১১৮ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৮তম।

অন্যদিকে এ বছর ৬৮ নম্বর পেয়ে বাংলাদেশ ১০৭টি দেশের মধ্যে ৪৩তম স্থান অধিকার করেছে। এবারের প্রতিযোগিতায় ভারত ২৬তম, শ্রীলঙ্কা ৮১তম, নেপাল ৯১তম ও পাকিস্তান ১০৩তম স্থান অধিকার করেছে। এর আগে ২০১৮ সালে গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর