পদ্মাসেতুর পিলারে ধাক্কা, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

সময় ট্রিবিউন | ২৩ জুলাই ২০২১, ২০:৩৮

ছবি: সংগৃহীত

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শাহ জালাল নামের রোরো ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে এবং ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (২৩ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সংস্থাটির চেয়ারম্যানের বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্যের মধ্যে রয়েছেন এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

জানা গেছে, বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়ে আসা রোরো ফেরি শাহ জালাল নৌপথের পদ্মা সেতুর সামনে আসলে স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১৭ নম্বর পিলারে সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির র‍্যামসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় ফেরিতে দাঁড়ানো ও বসা অবস্থায় থাকা যাত্রীরা ফেরির মধ্যেই পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। ফেরিটি শিমুলিয়া ঘাটে আসার পরপরই ফেরি থেকে যানবাহন ও যাত্রী নামানোর পর ফেরিটি ডকে মেরামতের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব