রাজধানীতে পশু কুরবানির সময় আহত শতাধিক

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ২১:৩১

ফাইল ছবি

রাজধানীতে পশু কোরবানি দেয়ার সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন। জানা গেছে, কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আবার অনেকেই কোরবানির সময় গরুর শিংয়ের আঘাত পেয়ে আহত হয়েছেন। তারাই প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন।

বুধবার (২১ জুলাই) সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ তার আশেপাশের এলাকা থেকে কোরবানির দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় শতাধিক মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, প্রতিবছরই কোরবানি দিতে গিয়ে আহত হয়ে অসংখ্য লোক ঢামেকে আসেন। এবারও আসছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। বিষয়টি পুরোপুরি অসাবধানতা বলা যায়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা