জেনারেল আজিজের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২১, ০৬:১৪

বাঁ থেকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে ও বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ-আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকার সেনানিবাসে অবস্থিত সেনা সদরদফতরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সৌজন্য সাক্ষাতে তারা কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পারিক প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয়সমূহের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের সেনাপ্রধান। একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন জেনারেল আজিজ আহমেদ।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পূর্বে বৃহস্পতিবার দুপুরে জেনারেল নারাভানে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন।

জেনারেল নারাভানের নেতৃত্বে তিন সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ৮ এপ্রিল সকালে ঢাকায় আসেন। সফরকালে ভারতের সেনাবাহিনী প্রধান আগামী ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য ‘আর্মি চিফস কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৪-১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ পরিচালিত হচ্ছে। এই অনুশীলনের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ অধ্যায় ‘আর্মি চিফস কনক্লেভ’ যেখানে অংশগ্রহণকারী দেশসমূহের সেনাপ্রধানরাসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধানরা ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। সফর শেষে ভারতীয় প্রতিনিধি দলটি আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।

-আইএসপিআর



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব