ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ২২:৪৫

ফাইল ছবি

আর একদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এরই মধ্যে কোরবানির পশু কেনাকাটার তোড়জোর শুরু হয়েছে। আগামী বুধবার কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করবেন দেশের মুসলিম সম্প্রদায়। তাই ঈদের সকালে নামাজের পর পশু কোরবানি করাই এ ঈদের মূল উপজীব্য। ফলে সবার নজর থাকে আবহাওয়ার দিকে। কারণ সেদিন ঝড়বৃষ্টি হলে পশু কোরবানি দেওয়া নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়।

তবে এবার ঈদুল আজহার আবহাওয়া নিয়ে সুসংবাদ রয়েছে। ঈদের দিন আবহাওয়া খুব একটা হতাশ করবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। সকালের দিকে রোদ থাকলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার।

তিনি বলেন, এখন দেশের কোথাও না কোথাও কমবেশি বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। সে হিসেবে ঈদের দিনও বৃষ্টি হতে পারে, তবে সে পরিমাণটা কম। ওইদিন রাজধানীসহ সারা দেশে রোদ থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে মৌসুমি বায়ুর প্রভাবে অস্থায়ীভাবে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

একই সঙ্গে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে। যার ফলে তিন থেকে চার দিন পর বৃষ্টিপাত বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা