গাবতলী হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ২০:৩৯

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি না মানায় গাবতলীতে থাকা স্থায়ী পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে হাসিল আদায় বন্ধ রাখা হয় এক ঘণ্টা।

সোমবার (১৯ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা ধার্য করান। এদিন সকালে রাজধানীর গাবতলীতে অবস্থিত এ হাট পরিদর্শনে যান আতিক।

এ সময় মেয়র আতিক সাংবাদিকদের উদ্দেশে বলেন, হাট থেকে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। তবুও এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এগুলো তো আমরা মানবো না। আমরা আগেও বলেছি, এবার আমরা এ বিষয়ে কঠোর। তাই হাটের ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার প্রথম দায়িত্ব ইজারাদারদের। সেইসঙ্গে ক্রেতা-বিক্রেতার সচেতনতাও জরুরি। হাটে যারা আসছেন তারা যদি কোনো গাফিলতি দেখেন তাহলে অ্যাপের মাধ্যমে জানান। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সব হাটে এভাবেই ম্যাজিস্ট্রেট যাবে। স্বাস্থ্যবিধি না মানলে এভাবেই জরিমানা করা হবে অথবা একদম বন্ধ করে দেওয়া হবে।

মেয়রের পরিদর্শনকালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা