চুক্তি অনুযায়ী সেরামের টিকা বাংলাদেশে দ্রুতই আসবে: ভারতীয় হাইকমিশনার

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ১৭:৪৮

ছবি: সংগৃহীত

দ্রুততম সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকা বাংলাদেশে সরবরাহ করা হবে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী বলেন, এ বিষয়ে আলোচনা করতেই দেশে যাচ্ছি।

আজ রোববার সকাল পৌনে ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে নিজ দেশে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সাথে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত বাকি টিকা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে সরবরাহ করা যায় সেই চেষ্টাই চলছে।
তিনি বলেন, বিভিন্ন কারণে আখাউড়া-আগরতলা রেলপথের কাজ বিলম্বিত হচ্ছে। তবে আগামী ডিসেম্বর নাগাদ এ কাজ শেষ করে আখাউড়া-আগরতলা রেললাইন চালু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সকাল সাড়ে ৮টায় সস্ত্রীক ভারতীয় হাইকমিশনার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে এসে পৌঁছান। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব