রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ১৭ জুলাই থেকে

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ২৩:৩৯

ফাইল ছবি

আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু হবে যা শেষ হবে ২১ জুলাই পর্যন্ত। তবে পশু বিক্রি শুরুর দুই দিন পূর্বে প্রস্তুতি শুরু করা যাবে। সোমবার ( ১২ জুলাই) বিকেলে দুই সিটি করপোরেশনে মোট ২১টি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

দক্ষিণ সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ১০টি অস্থায়ী এবং উত্তর সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাট বসবে। দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ সোমবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়–বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতাসাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তর সিটি এবারও ডিজিটাল পশুর হাট চালু রেখেছে।

এর আগে, শুক্রবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান করোনা মহামারি বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করেছে।

এই তিনটি পশুর হাট হলো- ১. লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা। ২. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। ৩. শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা