পেয়ারা পাড়া নিয়ে ছেলের সাথে অভিমানে মায়ের আত্মহত্যা

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২১, ২৩:২৪

ফাইল ছবি

মা বার বার পেয়ারা পাড়তে নিষেধ করার পরও না শোনায় নারায়ণগঞ্জে ছেলের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন তাহমিনা সুলতানা (৩৫) নামের এক গৃহবধূ।বৃহস্পতিবার (৮ জুলাই) জেলার আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আনোয়ার বলেন, ছেলে বাড়ির পেয়ারা গাছ থেকে বার বার পেয়ারা পেড়ে নষ্ট করছিল। তাহমিনা সুলতানা তাকে পেয়ারা পাড়তে নিষেধ করেন। মায়ের কথা না শুনে আবারও পেয়ারা পাড়তে গেলে রাগে ও ক্ষোভে তিনি বিষপান করেন। তবে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলার হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। পথে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর