আগামী সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২১, ২২:৫৭

ছবি : ইন্টারনেট

আবাহওয়া অধিদফতর শুক্রবার (৯ জুলাই) সকালে জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরে রবিবার থেকে লঘুচাপের কারণে আগামী সোমবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে। তবে আগামী দুইদিন আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে রোদ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখা যায়। রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ুর (বর্ষা) সক্রিয়তা অনেকটাই কমে গেছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আজকে ও কালকে- এই দুদিন বৃষ্টি একটু কম থাকবে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেট ও রাঙ্গামাটিতে বৃষ্টি একটু বেশি থাকবে। অন্যান্য অঞ্চলে এই দুইদিন বৃষ্টিপাত কম থাকবে। এরপর ১২ জুলাই থেকে বৃষ্টি একটু বাড়তে পারে কারণ তখন মৌসুমী বায়ুটা সক্রিয় হবে। তখন দেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে অতিভারী বৃষ্টি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরে লঘুচাপ গঠিত হলে বাংলাদেশ থেকে দূরে হবে। এর প্রভাবটা সেভাবে বাংলাদেশে আসবে না। তবে হালকা প্রভাব পড়তে পারে। এটি নিম্নচাপে পরিণত হবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।’ বর্ষাকালে লঘুচাপ হলে বৃষ্টিপাত বাড়ে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে, শুক্রবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা