হবিগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো পাষন্ড স্বামী

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ২০:০১

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পারভিনের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেনের (৪০) বিয়ে হয়।

বিয়ের পর থেকে তকদির শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকেন। তাদের দুটি সন্তান রয়েছে। আর্থিক স্বচ্ছলতার জন্য কয়েক বছর আগে পারভিন সৌদি আরবে পাড়ি দেন।

প্রায় দেড় মাস আগে পারভিন সৌদি থেকে দেশে ফেরত আসেন। দেশে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে পারভিন তার দুসন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত প্রায় ১টার দিকে তকদির হোসেন ধারাল অস্ত্র দিয়ে পারভিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় শিশু সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পারভিনের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বালিশসহ আলামত জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব