রাজধানীতে কঠোর লকডাউন ভঙ্গের দায়ে গ্রেপ্তার ৪৬৭ জন

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ০৫:৫০

ছবি : ইন্টারনেট

সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে সরকারি শর্ত অমান্য করায় রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) কঠোর লকডাউনের ষষ্ঠদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় ৪৬৭ জনকে গ্রেপ্তার করা ছাড়াও ৩০৫ ব্যক্তি এবং ১ হাজার ৮৭টি গাড়িকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই ) ডিএমপির এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির বার্তায় বলা হয়েছে, লকডাউনের মধ্যে মঙ্গলবারও পুলিশ যথারীতি মাঠে দায়িত্ব পালন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এদিন বিভিন্ন স্থানে ৩০৫ জনকে মোট দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯হাজার ২৫ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর লকডাউনের মধ্যে ‘অপ্রয়োজনে’বের হওয়ার অভিযোগে ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র্যা বের পক্ষ থেকে প্রায় সাড়ে তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা