টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি শুরু আগামীকাল

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ০৩:৫৫

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে নিন্ম আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামীকাল থেকে ট্রাক সেল শুরু করবে।

রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে।

এ বিষয়ে টিসিবির যুগ্ন পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে আগামীকাল থেকে ট্রাক সেল শুরু করা হচ্ছে। সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ডিলাররা পণ্য বিক্রি করবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ঈদুল আজহার জন্য সরকার ঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৯ জুলাই পর্যন্ত অন্যান্য দিনগুলোতে ভ্রাম্যমান ট্রাক সেল চলবে।

টিসিবি ট্রাক সেলের মাধ্যমে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ও মসুর ডাল ৫৫ টাকা কেজি। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, চার কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।

প্রতিটি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি এবং সয়াবিন তেল ৮০০ থেকে ১২’শ লিটার বরাদ্দ রাখা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা