বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক এ বছর মুক্তি পাচ্ছে: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ২৩:১২

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে চলতি বছরেই।

আজ শনিবার (৩ জুলাই) সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় তিনি এ কথা বলেন।

সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন।

জাতীয় পার্টির ফিরোজ রশীদ তার যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে মুঘল-এ-আজমসহ একাধিক আন্তর্জাতিক সিনেমার নাম উল্লেখ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনও সিনেমা হলো না সেই প্রশ্ন তোলেন।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই চলচ্চিত্রের সমস্ত মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এ বছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে।

২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়িয়েছে।

মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রে ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক।

এর আগে জনমত যাচাই বাছাই প্রস্তাবের আলোচনায় মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও কাজ হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা