মামুনুল হকের পাপাচারের ইতিহাস

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ০৪:৩৬

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সম্প্রতি নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন। ঘনিষ্ট বন্ধুর স্ত্রী কে নিয়ে নারায়গঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে জনতা কর্তৃক আটক হওয়ার পর থেকেই দেশব্যাপী আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের এ নেতা। মামুনুল হক বন্ধুর স্ত্রীকে তার স্ত্রী দাবি করলেও তার বন্ধুর স্ত্রী'র তথ্যে গড়মিল থাকা এবং যথাযথ প্রমাণ না দেখাতে পারায় সমালোচনা আরও ঘনীভূত হয়ে উঠে।

তবে বিভিন্ন সূত্র জানা গেছে, মামুনুল হকের যৌন আকাঙ্ক্ষা ও কামুক স্পৃহা চরিতার্থ করার প্রচেষ্টা নতুন নয়। অতীতেও তার এ ধরণের কিছু অসামাজিক ও ধর্মীয় বিধি বহির্ভূত কার্যকলাপের তথ্য এসেছে সময় ট্রিবিউনের হাতে।

১৯৯৪ সালে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ে এক শিশুর সাথে বলাৎকারের অভিযোগে তাকে মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে শিশু বলাৎকারের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া যাওয়ায় উক্ত মাদ্রাসার নায়েবে মুহতামিম(ভাইস প্রিন্সিপাল) মুফতি মানসুরুল হক মামুনুল কে স্থায়ীভাবে বহিস্কার করেন।

পরবর্তীতে, ছাত্রজীবন শেষ করে তিনি শিক্ষকতার মত মহান পেশায় মনোনিবেশ করেন। কিন্তু তখনও তিনি নিজের চারিত্রিক দৃঢ়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসায় শিক্ষকতা করার সময় নূরুল আলম নামে এক শিশুকে সমকামীতায় বাধ্য করেন। শিশুটি অন্যান্যদেরকে বিষয়টি অবহিত করলে মাদ্রাসা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত মাদরাসার মুহতামীম(অধ্যক্ষ) মাওলানা মাহমুদুল আলমের স্বাক্ষরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তীতে ২০১১ সালে এক ইতালী প্রবাসীর(নাম প্রকাশে অনিচ্ছুক) বেসরকারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দেয় মামুনুল হক। প্রবাসীর স্ত্রী অস্বীকৃতি জানানোর পরও দীর্ঘদিন মানুনুল হক তাকে মোবাইল ফোনে বিরক্ত করে আসছিলেন। অবশেষে ২০১৭ সালের শেষ নাগাদ ঐ প্রবাসীর স্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের এ নেতা বন্ধুর স্ত্রী সহ বিলাসবহুল রিসোর্টে আটক হন। পরবর্তীতে তার সমর্থকেরা তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং সোনারগাঁও এ বেপক ভাংচুর ও ধ্বংসযজ্ঞ চালায়। দেশব্যাপী তার পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড় উঠে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর