হৃৎপিণ্ডের জটিলতা, ৫ লাখ টাকায় বাঁচতে পারে শিশুটি

সময় ট্রিবিউন | ২৫ জুন ২০২১, ০১:১৬

ছবি : সময় ট্রিবিউন

হৃৎপিন্ডের জটিলতায় দুটি ভালভই নষ্ট হওয়ার পথে শিশু আশিকুজ্জামান রাফাতের (১১)। যে বয়সে সারাক্ষণ দুরন্তপনা খেলাধুলায় মত্ত থাকার কথা সে বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষাধিক টাকা। যা তার পরিবারের পক্ষে বহণ করা অসম্ভব। এমতাবস্থায় সাহায্যের আবেদন জানিয়েছেন রাফাতের পরিবার ও তার বড়বোনের সহপাঠীরা।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী, রাফেতের হৃৎপিণ্ডের দুটি ভালভই নষ্ট হওয়ার উপক্রম। সাধারণত মানুষের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ২৫ এর নিচে নামলে মানুষ বাঁচে না। অথচ হৃৎপিণ্ডের বর্তমান কার্যক্ষমতা ২৯। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, অতিদ্রুত তার অপারেশনের ব্যবস্থা করতে হবে। আর এ অপারেশন করাতে তার অভাবী পরিবারকে গুনতে হবে ৫ লক্ষাধিক টাকা।

রাফাতের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে। শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রাফাত। তার বাবা একজন দরিদ্র কৃষক। বড় বোন রুপালি খাতুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

এছাড়া ছোট বোন রজনী খাতুন এইচএসসি পরীক্ষার্থী। কৃষক বাবা ছাড়া তার পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি নেই। বাবা রজব আলী মণ্ডল নিজের জমিটুকু বিক্রি করে দুই লক্ষ টাকা জোগাড় করেছেন ছেলের চিকিৎসা করাতে। কিন্তু বাকি টাকা জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

রাফাতেরক বড় বোন রুপালি খাতুন বলেন, ‘টাকা জোগাড় করতে না পেরে শুধু ওষুধই খাওয়াচ্ছি ছোট ভাইকে। অপরেশন করাতে পারছি না। আমার পরিবার কিছু টাকা জোগাড় করেছে, কিন্তু বাকি টাকা কোথায় পাবো? টাকার জন্য আমার ভাইকে কি বাঁচাতে পারবো না? সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

রাফাতকে সহায়তার জন্য বিকাশ নম্বর ০১৯৯১৮৮১৭৬০ (পার্সোনাল) এ সহায়তা পাঠাতে পারেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা