পিআইবির নতুন চেয়ারম্যান হলেন এনামুল হক চৌধুরী

সময় ট্রিবিউন | ২৪ জুন ২০২১, ২৩:৩২

সাংবাদিক এনামুল হক চৌধুরী-ফাইল ছবি

আগামী দুই বছরের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৪ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

উপসচিব খোকন কান্তি সাহার স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই পরিচালনা বোর্ড পরবর্তী দুই বছরের জন্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সাংবাদিক এনামুল হক চৌধুরী ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডেইলি সানে যোগদানের আগে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে এনামুল হক চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দি ইনডিপেনডেন্ট, নিউজ টুডে, রয়টার্স, দেশ টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের হয়ে কাজ করেছেন। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এই বোর্ডে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা