শিয়াল মারার ফাঁদে কিশোরের মৃত্যু

সময় ট্রিবিউন | ২২ জুন ২০২১, ২৩:০২

ফাইল ছবি

আখ খেতের শিয়াল মারার তারে আটকে এক কিশোর মারা গেছে বলে ধারণা করছে পুলিশ। কুমিল্লার মেঘনা উপজেলার বরকান্দা ইউনিয়নের বাউলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর রাসেল মিয়া (১৭) বাউলপাড়া গ্রামের সাব মিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাসেল স্থানীয় একটি ফার্নিচারের দোকানের কর্মচারী ছিলেন। বাউলপাড়া গ্রামের মিজানুর রহমানের ভরাট করা একটি জমির পাশে মঙ্গলবার রাসেলের লাশ পড়ে থাকতে দেখে।

নিহত রাসেলের মা রুমা বেগম বলেন, তার বাবা আগে মারা গেছেন। তিনি নৌ পুলিশের ফাঁড়িতে রান্নার কাজ করেন। সারারাত ছেলেটি বাড়িতে যায়নি। সকালে শুনেছেন তার ছেলে মারা গেছে। তিনি ছেলের মৃত্যুর জন্য দায়ীদের বিচার চান।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, বাউলপাড়া এলাকার জাফর মিয়ার আখ খেতে শিয়ালসহ অন্য প্রাণী থেকে আখ রক্ষা করতে তার দিয়ে বিদ্যুত সঞ্চালন করেন। ধারণা করা হচ্ছে, রাসেলসহ কয়েকজন রাতে আখ খেতে আসলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তার সাথের ছেলেরা লাশটিকে জমির আখ খেত থেকে একটু দূরে এনে ফেলে রেখে চলে যায়। সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। আমরা সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব