আ’লীগে জামায়াত বিএনপি নেতাদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২০ জুন ২০২১, ০১:৪৭

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডে পূর্নাঙ্গ কমিটির মেয়াদ থাকা সত্বে-ও বিশেষ কাউন্সিলের নামে নতুন আরেকটি কমিটি করার ও জামায়াত বিএনপির নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রোহিতপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা।

শনিবার সকালে ১১ টায় কেরানীগঞ্জ প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে, লিখিত বক্তব্য পাঠ করেন রোহিতপুর ইউনিয়ন ৮ নং ওয়াডের্র সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহ আলী।

তিনি বলেন, ৯ টি ওয়ার্ডের কমিটির মেয়াদ শেষ না হওয়ার আগেই রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামান ও সাধারন সম্পাদক সাঈদ উদ্দিন সানজিব নতুন করে কমিটিতে জামায়াত বিএনপির নেতা কর্মীদের বিভিন্ন পদে অধিষ্ঠিত করার পায়তারা করছে। সকল প্রকার গনতান্ত্রিক আন্দোলনে রোহিতপুর ইউনিয়ন আ’লীগ পূর্বে থেকেই অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, ২০১৯ সালের অক্টোবর মাসের ১০ তারিখে রোহিতপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন নিয়ে ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত একসাথে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের পর গত ৩১/১২/২০২০ ইং তারিখে ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বর্তমান রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামান ও সাধারণ সম্পাদক সাঈদ উদ্দিন সানজিব স্বাক্ষর প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান কমিটি গুলোর মেয়াদ পূর্ন না হওয়া সত্বেও কোন প্রকার নোটিশ না দিয়ে অর্থের বিনিময়ে গত ১২/০৬/২০২১ তারিখে বিশেষ কাউন্সিল অধিবেশ নামে ওয়ার্ডগুলোতে নতুন কমিটির ঘোষনা দেয়। এ ধরনের কর্মকান্ডকে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি বলে এ ঘটনার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগের তথা উর্ধ্বতন নের্তৃবৃন্দর কাছে আকুল আবেদন করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে অতিদ্রুত ব্যবস্থা গ্রহনের জোড় দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা যুব মহিলা লীগের সভাপতি ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী, রোহিতপুর ইউনিয়ন ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের