আগামীকাল থেকে ৭ দিনের লকডাউনে বগুড়া

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ০০:২৪

লকডাউন-প্রতীকী ছবি

অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসন। শনিবার (১৯ জুন) এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

জেলা প্রশাসন সিদ্ধান্ত অনুসারে, শনিবার রাত ১২টার পর থেকে আগামী ২৬ জুন পর্যন্ত লকডাউন থাকবে। এই সময় পৌর এলাকাসহ পুরো উপজেলায় সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে।

তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং চিকিৎসাসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। খাবারের দোকান এবং হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। বাসসহ অন্যান্য যানবাহন বগুড়া শহর ছেড়ে যাবে না এবং বগুড়ায় প্রবেশ করবে না।

তবে দূরপাল্লার বাস মহাসড়ক ব্যবহার করতে পারবে। জরুরি সেবাদানকারী পরিবহন যেমন অ্যাম্বুলেন্স, খাদ্যদ্রব্য সরবরাহকারী পরিবহন ও চিকিৎসাসেবায় নিয়োজিত পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অনুষ্ঠানসহ গণজমায়েত হয় এমন সব অনুষ্ঠান বন্ধ থাকবে। শহরের সাপ্তাহিক-বাজার, চায়ের দোকান, পর্যটন স্থল, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সরকারের রাজস্ব আদায়ে যুক্ত প্রতিষ্ঠান-দপ্তর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এর আগে গত ৬ জুন করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর দোকানপাট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব