নিজ আসনে কমিউনিটি ক্লিনিক গুলোর তদারকিতে এম.পি ইব্রাহিম

নোয়াখালী প্রতিনিধি | ১৯ জুন ২০২১, ২৩:২৩

ছবিঃ সংগৃহীত

নির্বাচনী আসনের কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ. এম. ইব্রাহিম এমপি।

জনগ‌ণের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নি‌শ্চিত করার লক্ষ্যে নতুন নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপন করা এবং যেসব যায়গায় কমিউনিটি ক্লিনিক আছে সেসব যায়গায় জনগণ ঠিকভাবে সেবা পাচ্ছে কিনা তা যাচাই করার জন্য পর্যায়ক্রমে চাটখিল উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন তিনি।

আজকে ১৯ জুন(শনিবার) পূর্ব খিলপাড়া, দেলিয়াই ও নাহারখিল কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন তিনি।

এই সময় তিনি সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন এবং চিকিৎসায় ঘাটতি ও ত্রুটি আছে কিনা তা জানতে চান। সে সাথে কর্মকর্তাদের সঠিক সেবা ও সেবার মান বৃদ্ধিতে করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি ও উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর ক‌বির, পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা, উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার পরিকল্পনা কর্মকর্তা, উপ‌জেলা প্রকৌশলী ও চাট‌খিল থানার ও‌সি (তদন্ত)।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর