দোহার উপজেলায় সাংবাদিকদের কার্যালয়ে ভাঙচুর

দোহার প্রতিনিধি | ১৯ জুন ২০২১, ০৭:৩১

ছবিঃ সংগৃহীত

ঢাকার দোহারে সাংবাদিকদের কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার লটাখোলা নতুন বাজার সংলগ্ন কার্যালয়টি তে আরটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, ৫২ টিভি, কালের কণ্ঠ, মানবজমিন, প্রতিদিনের সংবাদ, জনকণ্ঠ, নয়া দিগন্ত সহ স্থানীয় সাপ্তাহিক প্রিয় বাংলার সাংবাদিকরা তাদের সংবাদ সংক্রান্ত কাজ করে থাকেন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে কাজ শেষ করে কার্যালয় বন্ধ করা হয়। শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকায় বিকেলে সাংবাদিকরা কার্যালয় এলে সেখানে গ্লাস ভাঙচুর করা দেখা যায়। কার্যালয়ের সামনের সড়ক থেকে দুর্বৃত্তরা বড় আকারের দুটি পাটকেল নিক্ষেপ করে সামনের গ্লাসের পুরো অংশ ভেঙে ফেলে।

তাৎক্ষণিক ঘটনাটি দোহার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যালয়ের ভেতর থেকে বড় দুইটি পাটকেল ও বিভিন্ন আলামত জব্দ করে।

এ বিষয়ে আরটিভি ও কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি অমিতাভ পাল জানান, এ ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। বিষয়টি দোহার থানা পুলিশকে অবগত করা হয়েছে। এবং ঘটনাক্রমে দোহার থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

চ্যানেল 24 এ মানবজমিনের প্রতিনিধি শামীম আরমান জানান, শুক্রবার বিকেলে কার্যালয়ে এসে ভাংচুরের এমন দৃশ্য দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। সাংবাদিকদের কার্যালয়ে হামলার এমন ঘটনা মেনে নেওয়ার নয়।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা