বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২১ জেলেকে জীবিত উদ্ধার

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২১, ০৫:৫৯

ফাইল ছবি

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের লালদিয়া এলাকায় ২৪ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এদের মধ্য থেকে ২১জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এখনো নিখোঁজ আছে তিন জেলে। তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

শুক্রবার (১৮ জুন) কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথরঘাটার এফবি বিলকিস ট্রলার নিয়ে ২৪ জন জেলে সাগরে মাছ শিকার করতে যায়। শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে সাগর উত্তাল থাকায় জেলেসহ ট্রলারটি লালদিয়া এলাকায় ডুবে যায়। এসময় কোস্টগার্ডের পেট্রোলিং টিম জেলেদের দূর থেকে ভাসতে দেখে তাদের উদ্ধার অভিযান শুরু করে। ২১ জনকে উদ্ধার করা হয়। তবে এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন।’

নিখোঁজ জেলেরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুবর্ণচর ইউনিয়নের মো. আলমগীর (৩৫), একই এলাকার মো. রিয়াজ (২০) এবং পাথরঘাটা উপজেলার ৭ নম্বর কালমেগা ইউনিয়নের মো. কালাম (৪০)।

উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে পাথরঘাটা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিখোঁজ তিন জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব