রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় কাপ্তাই চিৎমরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি | ১৮ জুন ২০২১, ২৩:৫৮

প্রতীকী ছবি

চন্দ্রঘোনা - রাজস্হলী সড়কের বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ স্কুল শিক্ষার্থী নিহত এবং ২ জন আহত হয়েছে। নিহত ওপ্রুইচিং মারমা(১৮) বিলাইছড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে। সে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বলে জানান স্কুলের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা। আহত মওইচিংথুই মারমা কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর হরিনছড়া এলাকার বাসিন্দা, সে বাঙ্গালহালিয়া কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। এই ঘটনায় মোটরসাইকেল চালক কাঞ্চন তনচংগ্যা আহত হন।

জানা যায়, শুক্রবার(১৮ জুন) সকাল ৯.২০ মিনিটের দিকে এই সড়ক দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মোঃ ইসমাইল হোসেন জানান, মোটরসাইকেল (চঃমেঃহঃ১১-৫৪০৪)যোগে ৩ জন রাজস্থলি থেকে বাঙ্গালহালিয়া বাজারের দিকে আসার পথে শফিপুর গ্রামের কুদুমছড়া আবাসিক এলাকায় পিছন দিক থেকে আসা একটি চাঁদের গাড়ী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এইসময় তারা ৩ জন রাস্তায় চিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ ৩ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওপ্রুইচিং মারমা(১৮) কে মৃত ঘোষণা করেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা জানান, নিহত স্কুল শিক্ষার্থী হাসপাতালের আনার আগে মারা যান। তিনি জানান, আহত ২ জনের অবস্থা বর্তমানে আশংকামুক্ত তারা বর্তমানে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি আছে।

চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্হা নেওয়া হবে। আহত মওইচিংথুই মারমা জানান, তারা ২ জন চিৎমরম বৌদ্ধ বিহার আশ্রমে থেকে পড়াশুনা করে আসছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা