ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি | ১৮ জুন ২০২১, ০৫:৩৭

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ভুপাল রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১৭জুন) দুপুর আড়াইটার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভুপাল রায় হালখাতার দাওয়াত খেতে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন রুহিয়া-ঠাকুরগাঁও সড়কে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায় এবং তার মৃত্যু হয়।

মোটরসাইকেলের পিছনে থাকা ভুপাল ঘটনাস্থলে মারা গেলেও মোটরসাইকেল চালক বর্মন অক্ষত অবস্থায় বেঁচে যায়। নিহত ভুপাল রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টা পাড়া গ্রামের মৃত প্রমোত রায়ের ছেলে। রুহিয়া থানা পরিদর্শক (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, আটোয়ারী হতে ঠাকুরগাঁও যাওয়ার সময় ঢোলারহাটে মোটরসাইকেল সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেল চালক প্রাণে বেচে যান। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর