ঘুর্ণিঝড় ইয়াস এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরন

শ্যামনগর প্রতিনিধি | ১৬ জুন ২০২১, ০০:০৪

ছবিঃ সংগৃহীত

ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রায় ১৫৫ পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।

সম্প্রতি ২৬ মে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ও উপচিয়ে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে বিধবা ও অতিদরিদ্র পরিবারগুলো খাদ্য সংকটে পড়লে লিডার্স এর সহযোগিতায় আজ বিধবা ও অতিদরিদ্র পরিবারের নিকট খাদ্য ও হাইজিন সামগ্রী তুলে দেওয়া হয়েছে। প্রতিটি খাদ্য ও হাইজিন প্যাকেজে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, সাবান ১ টি, মাস্ক ৫ টি, ব্লিচিং পাউডার ২৫০ গ্রাম, স্যানিটারী ন্যাপকিন ১ প্যাকেট, ওরাল স্যালাইন ৫ প্যাকেট।

উক্ত খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম, আওয়ামীলীগ নেতা জি. এম. সালাউদ্দিন, ৮ নং ওয়ার্ড সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি শেখ আমীর হোসেন, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, প্রকল্প সমন্বয়কারী কুন্তল রায় চেীধুরী প্রমুখ।

প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগী উপকারভোগীদের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরন উদ্বোধন করেন। তিনি বলেন, “উপকূলের মানুষের সমস্যা নিয়ে আমি বিভিন্ন স্থানে কথা বলি। উপকূলের মানুষ নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকে। দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে গেলে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়িবাঁধ মেরামত করে নিজেদের টিকিয়ে রাখার চেস্টা করে। টেকসই বেড়িবাঁধের জন্য আমরা প্রচেস্টা চালাচ্ছি। আগামী মৌসুমেই টেকসই বেড়িবাঁধ হবে বলে বিশ্বাস করি। লিডার্স জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সমস্যা বিভিন্ন স্থানে তুলে ধরেছে। আজ বিধবা ও অতিদরিদ্র পরিবারে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরনের জন্য লিডার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব