ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ১৫ জুন ২০২১, ০৬:৫২

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ছাত্রীর নাম দিশা সাহা(১৯)। সে কামারখালী গ্রামের (কামারখালী বাজার) দিপক কুমার সাহার মেয়ে এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারী কলেজের ছাত্রী।

দিশা সাহা (১৯) কে অপহরণের সন্দেহে ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শামসুদ্দিন মৃধার পুত্র মো. কামাল মৃধা সহ তিনজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে ফরিদপুর মধুখালী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে ২০০০(সংশোধনী / ০৩) এর ৭/৩০ (অপহরন ও তৎকাজে সহায়তা) মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৬ , তাং ১৪ /০৬/২১ ইং।

এজাহার সুত্রে জানা যায়, গত ৯ ই জুন ২০২১ ইং তারিখে সকালে প্রাইভেট পরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আনুমানিক সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাস্তা থেকে জোড় পূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে ফরিদপুরের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। এসব ঘটনা জানান এলাকার দীপ সাহা, রতন কুমার সাহা এবং প্রনয় কুমার সাহা।

অভিযুক্ত কালাম মৃধা কামারখালী সরকারী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করেন। এই বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আমরা অপহরণকারীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছি, আশা করি দ্রুত এদের গ্রেপ্তার করতে সক্ষম হবো। মামলার বাদী দিপক কুমার সাহা জানান, আমরা ৬ দিন বিভিন্ন জায়গায় আমার মেয়েকে খোঁজ করেছি। কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে ৬ দিন পর মধুখালী থানায় মামলা দায়ের করেছি ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর