নাফ নদীর তীরে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ২২:০০

মরদেহ-প্রতীকী ছবি

নাফ নদীর তীর থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফের হারাংখালীর নাফ নদীর তীর থেকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুসহ তিনজনই রোহিঙ্গা। তারা তিনজনই উখিয়ার বালুখালি ক্যাম্পে বাসিন্দা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহেদ হোসেন।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয়রা মরদেহগুলো দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, নারীর বয়স আনুমানিক ৩০ বছর। দুই শিশু মধ্যে একজনের ছয় বছর, অন্যজনের চার বছর হতে পারে। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ শুরু করছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। সুরতহালে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের