রামেকের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২১, ১৭:২৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জন করোনা পজিটিভ এবং বাকি ৮ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন ও নাটোরের একজন রয়েছেন।

শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার থেকে সিদ্ধান্ত নিয়েছে, তারা হাসপাতালের প্রতিদিনের করোনাবিষয়ক তথ্যাবলি প্রতিদিন সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে জানাবে।  শুক্রবার সব মিলিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৭১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ২৯৭ জন।

জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে মে মাসের শেষ সপ্তাহ থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। গত ২৪ মে রাজশাহী মেডিকেল কলেজে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ঘটে। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু ঘটেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব