নাইট্রোজেন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি গবেষক

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ০৫:২০

ফাইল ছবি

নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক পুরস্কার ‘অধ্যাপক ওয়াইপি আবরোল মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি গবেষক ড. অঞ্জন দত্ত।

গত ৩ জুন কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল নাইট্রোজেন ইনিশিয়েটিভ (আইএনআই২০২১) শীর্ষক সম্মেলনের অংশ হিসেবে ভার্চুয়াল অনুষ্ঠানে পুরস্কারটি যৌথভাবে বাংলাদেশের ড. অঞ্জন দত্ত এবং নেপালের মহেশ প্রধানকে দেওয়া হয়।

গ্লোবাল পার্টনারশিপ অন নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের (জিপিএনএম) প্রতিষ্ঠাতা স্থপতি ও সমন্বয়কারী হিসেবে নিজেদের কাজের স্বীকৃতি হিসেবে তারা দুজন এ পুরস্কার পেয়েছেন।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি নিউট্রিয়েন্টস-দূষণ সমস্যা সমাধানে কাজ করে। জিপিএনএমের প্রতিষ্ঠাতা স্থপতি অঞ্জন দত্ত, আর মহেশ প্রধান সেটির সমন্বয়কের দায়িত্বে আছেন।

আইএনআইয়ের চেয়ারম্যান এবং সাস্টেইনেবল ইন্ডিয়া ট্রাস্টের প্রেসিডেন্ট অধ্যাপক এন রঘুরাম তাদের পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে বলেন, এ পুরস্কার নাইট্রোজেন ব্যবস্থাপনার বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।

ইন্ডিয়া সায়েন্স ওয়্যারের সংবাদে বলা হয়েছে, পুরস্কৃত হওয়ার পর ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের অঞ্জন দত্ত বলেন, নাইট্রোজেন ও ফসফরাসের মতো মূল্যবান পুষ্টি উপাদান প্রায়ই ভুল জায়গায় গিয়ে পানি ও বাতাস দূষিত করছে। সে সঙ্গে স্বাস্থ্যহানি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিণত হচ্ছে। জিপিএনএম প্রতিষ্ঠিত হওয়ায় ক্ষতিকর এই দিকটি বৈশ্বিকভাবে গুরুত্ব পাচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর