কাল থেকে নাটোর সদর ও সিংড়ায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ১৮:১৭

লকডাউন-প্রতীকী ছবি

করোনাভাইরাস মোকাবিকায় নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল বুধবার থেকে এই সর্বাত্মক লকডাউন কার্যকর হবে।

জরুরি ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে ভার্চ্যুয়াল সভা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি এ সিদ্ধান্ত নেয়।

নাটোর জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ৬৭ দশমিক ৩০ শতাংশ।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী সাত দিন নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সর্বাত্মক লকডাউন বলবৎ হবে। লকডাউনের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করা হবে।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, প্রস্তুতির জন্য আজ মঙ্গলবার সকাল থেকে পুলিশকে নাটোর ও সিংড়া শহরের প্রবেশপথগুলোয় দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মাইকিং করে জনসাধারণকে সর্বাত্মক লকডাউনের বিষয়টি বোঝানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা