মহাখালীতে অবৈধ গ্যাসলাইন থেকে আগুন, তদন্ত কমিটি গঠন

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ২১:১০

রাজধানীর মহাখালীর সাত তলা টেমুর বস্তিতে সোমবার অবৈধ গ্যাসলাইন থেকে ভয়াবহ আগুনে অগণিত বাড়িঘর পুড়ে যায়-ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাত তলা টেমুর বস্তিতে অবৈধ গ্যাসলাইন থেকে ভয়াবহ আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক নুর হাসানকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বস্তিতে অবৈধভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গ্যাস সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের বাইরে স্পষ্ট করে বলা যাবে না।

তিনি বলেন, ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সবকিছু তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।

এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। দুয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বস্তিবাসীর দাবি, অন্তত হাজার খানেক ঘর পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র কেউ নিয়ে বের হতে পারেনি। সব পুড়ে ছাই হয়েছে। তারাও মনে করেন, আগুন অবৈধভাবে দেওয়া গ্যাস লাইন থেকেই লেগেছে। তাই তারা বৈধ গ্যাস লাইনের আবেদন করেন।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোর চারটার দিকে আগুনের সূত্রপাতের খবর আসে কন্ট্রলরুমে। খবর পেয়ে প্রথমে আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর আগুনের ভয়াবহতা বাড়ায় একে একে ১৮ ইউনিট পাঠানো হয়।

তিনি বলেন, ১৮ ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় ছয়টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের