মহাখালীর সাততলা বস্তির ‌আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | ৭ জুন ২০২১, ১৭:৪৮

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভোর রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৭ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাখালীর সাততলা বস্তিতে ভোর ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি কাজ শুরু করলেও পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও বাড়ানো হয় ১০ ইউনিট।

ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জানান, আগুন লাগার পরপরই নিজেদের জানমাল নিয়ে ঘর ছেড়েছেন বস্তির বাসিন্দারা। বস্তির সামনের রাস্তায় জিনিসপত্র নিয়ে অবস্থান করছেন তারা। এ পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি পুলিশ ও র‌্যাব নিরাপত্তার দায়িত্বে কাজ করেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আমরা তদন্ত করে বিস্তারিত তথ্য জানাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের