সোনাগাজীতে বজ্রপাতে ভাই-বোনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ২১:২১

বজ্রপাতে মৃত্যু-প্রতীকী ছবি

ফেনীতে বজ্রপাতে এক কিশোরী ও এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের আনু ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলমপুর গ্রামের আনু ফরাজী বাড়ির মোহাম্মদ সোলেমানের মেয়ে তামান্না আক্তার (১৪) ও একই বাড়ির বাহার উল্লাহর ছেলে আল আমিন (৬)। সম্পর্কে চাচাত ভাইবোন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে তামান্না ও আলামিন এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে আহত হয়। এ সময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস বলেন, দুই বোনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। পরে স্বজনরা তাদের লাশ বাড়ি নিয়ে যান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা