ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান অ্যাডভোকেট কামরুল ইসলামের

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৫ জুন ২০২১, ১৯:১২

ছবিঃ সংগৃহীত

'তলাবিহীন ঝুড়ি' থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে বাংলাদেশ। দেশ যখন উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত গোষ্ঠী উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তাই সবাইকে এদের বিষয়ে সতর্ক থাকার আহবান জা‌নি‌য়ে‌ছেন সংসদ সদস‌্য অ‌্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা কার্যাল‌য়ে ম‌ডেল থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তি‌নি এ আহবান জানান।

কামরুল ইসলাম আরও ব‌লেন, এবারের বাজেট চলমান সংকট থেকে উত্তরণের বাজেট। অনেকে বাজেট নিয়ে অহেতুক সমালোচনা করছে। ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের এবারের বাজেট পেশ হয়েছে। ২০২১ সালে প্রধানমন্ত্রী উন্নয়নের যে অঙ্গীকার করেছেন সেই পথেই হাঁটছে বাংলাদেশ। কোনো অপশক্তি যেন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক হাজী শফিউল আজম খান বারকু, হাজী আলতাফ হোসেন বিপ্লব, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মোস্তান, কার্যকরী সদস্য হাজী হাবিবুর রহমান হাবিব, সদস্য এডভোকেট এনামুল হক, সহ আওয়ামীলীগ ও অঙ্সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা