মাদরাসা ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, শয়তানকে দুষলেন শিক্ষক

সময় ট্রিবিউন | ৪ জুন ২০২১, ২১:২২

ছবি: সংগৃহীত

চাঁদপুরে ১৪ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর শয়তানের উপর দোষ চাপিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করেছেন এক মাদরাসা শিক্ষক।

তিনি বলেন, শয়তানের ফেরে পড়েই ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছি। আমি ভুল করেছি; এবারের জন্য ক্ষমা করে দেন। অভিযুক্ত ওই ব্যক্তি জেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের এক মাদরাসার প্রধান শিক্ষক।

এ অভিযোগে বৃহস্পতিবার (৩ মে) মহিলা মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ গাজীকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মাদরাসার শিক্ষক সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের নেসার উদ্দিন গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী। ২০১৫ সালে তিনিই ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ওই মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর বুধবার বিকেলে অভিযুক্ত ওই শিক্ষককে স্থানীয় মহিলা মেম্বার শান্তা বেগমের স্বামী মুজিব শেখ নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। চেষ্টা করেন টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিয়ে অভিযুক্তকে বাঁচিয়ে দিতে। বৃহস্পতিবার স্থানীয় একটি দালাল চক্রের ৫০ হাজার টাকায় রফাদফা শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়।

ছাত্রীর সঙ্গে অপকর্মের ঘটনাটি শিক্ষক স্বীকার করেছেন ও ক্ষমা চেয়েছেন বলেও জানান মহিলা মেম্বার শান্তা বেগমের স্বামী মুজিব শেখ।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি জানার পরই পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব