স্মার্টফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

সময় ট্রিবিউন | ৩ জুন ২০২১, ১৯:৫৫

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রানা মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা পুলেরপাড়ের চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ওই গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে। সে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, নিহত কিশোর কিছু দিন থেকে তার বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য দাবি করে আসছিল।

কিন্তু বাবা-মা স্মার্টফোন কিনে দিতে অস্বীকার করায় সে মনের ক্ষোভে বুধবার রাতে পরিবারের অজান্তে নিজ ঘরে ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা