আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে আছি: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩ জুন ২০২১, ০৬:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হত্যাযজ্ঞ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনের ঘটনা সত্যি খুব অমানবিক। ছোট্ট শিশুদের কান্না, তাদের সেই অসহায়ত্ব, মাতৃ পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো এটা সহ্য করা যায় না।

তিনি বলেন, যারা অনেক সময় মানবতার এত কথা বলেন, কিন্তু এই সময় তারা চুপ থাকেন কেন? আন্তর্জাতিক সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাই হোক আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে সবসময় আছি। আমরা সাধ্যমত সব রকম সহযোগিতা অতীতেও করেছি, এখনো করে যাচ্ছি। এটা আমরা অবশ্যই করে যাব।

বুধবার (২ জুন) বিকালে সংসদ অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হকসহ অন্যান্য সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে আনিত শোক প্রস্তাবের আলোচনায় শেখ হাসিনা এ কথা বলেন।

এর আগে বিকাল ৫ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েল কর্তৃক একের পর এক এভাবে হত্যাযজ্ঞ চলছে। এর আগেও তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা