৭-১০ দিনের মধ্যে ফাইজারের টিকা পাবে নিবন্ধনকারীরা

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ২৩:১৮

ছবি : ইন্টারনেট

ফাইজারের টিকার সঙ্গে মিশ্রণ করার উপাদান ডাইলুয়েন্ট আসার পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘কোভ্যাক্স থেকে এই ডাইলুয়েন্ট আনা হচ্ছে। যারা রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে এই টিকা দেওয়া হবে।’

বুধবার (২ জুন) অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘ফাইজারের টিকা এক লাখের বেশি ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। সেটি ঢাকাতেই সংরক্ষণ করা হচ্ছে। এটি একটি বিশেষ ধরনের টিকা। মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি সংরক্ষণ করতে হয়। এটিকে সক্রিয় টিকায় রূপান্তর করতে একটি ডাইলুয়েন্টের প্রয়োজন হয়। সেটি আগামী ৭ জুন কোভ্যাক্স থেকে আমাদের কাছে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। তারপর বাকি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আশা করছি, ৭ থেকে ১০ দিনের মধ্যে টিকে প্রদান শুরু করা হবে।

তিনি আরও বলেন, ‘টিকা কাদের দেওয়া হবে, কোথায় দেওয়া হবে–এ বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। যাতে করে এই টিকা কোনোভাবেই নষ্ট না হয়। যখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কতজনকে কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হবে, এই সংখ্যা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। যেহেতু টিকার পরিমাণ অত্যন্ত কম, যারা রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে এই টিকা দেওয়া হবে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর