মেট্রোরেলের দ্বিতীয় সেটও ঢাকায়

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ১৯:৪৮

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় মেট্রো ট্রেনের সেটও ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (১ জুন) রাতে এগুলো ঢাকায় এসে পৌঁছায়।

বুধবার (২ জুন) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট ঢাকাতে চলে এসেছে।’

ডিএমটিসিএল সূত্র জানায়, বাংলাদেশের প্রথম মেট্রোরেলের ছয় কোচ বিশিষ্ট দ্বিতীয় মেট্রো ট্রেন সেট ২১ এপ্রিল জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে জাহাজে যাত্রা শুরু করে। তা ৯ মে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। মোংলা বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত নানা কার্যক্রম শেষ করে ২৪ মে মোংলা সমুদ্রবন্দর থেকে বার্জে করে দ্বিতীয় মেট্রো ট্রেন সেট নদী পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

২৬ মে দ্বিতীয় মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ ঝালকাঠিতে পৌঁছানোর পর ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে ঝালকাঠিতেই নোঙ্গর করে রাখা হয় বলেও ডিএমটিসিএল সূত্র জানায়।

তারা বলছে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় ২৮ মে মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ যাত্রা শুরু করে। তারপর নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় মেট্রো ট্রেন সেট উত্তরার ডিপোতে এসে পৌঁছায়। এরই মধ্যে ঢাকার উত্তরার ডিপোতে মেট্রোরেলের প্রথম ট্রেন সেটের প্রদর্শনীও হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর