ঠোঁটে চিরকুটসহ নাটোরে দেখা মিলল অচিন পাখির

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ০৩:১৬

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কৃষকের বাড়িতে অচিন পাখির আগমন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাখিটির ঠোঁটে ছিল আরবি ও বাংলা অক্ষরে লেখা চিরকুট।

গতকাল সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক সন্তোশ প্রামাণিকের বাড়ির টিনের চালায় এসে বসে পাখিটি। পাখিটি দেখতে কবুতরের মতো হলেও আসলে কী পাখি, তা কেউ বলতে পারেননি।

কৃষক সন্তোশ প্রামাণিকের স্ত্রী মানিকজান বলেন, ‘আমি পাখিটিকে প্রথমে দেখতে পাই। খাবার দিলে সেটি টিনের চালা থেকে মাটিতে নেমে আসে। পরে খাবার দিয়ে পাখিটিকে ধরে খাঁচায় বন্দি করা হয়। এ সময় দেখা যায়, পাখির ঠোঁটে আরবি ও বাংলা অক্ষরে হাতে লেখা কাগজের চিরকুট।’

সন্তোশ প্রামাণিক জানান, চিরকুটের নিচের অংশে বাংলা অক্ষরে দুটি মেয়ে ও দুটি ছেলের নাম লেখা। আর আরবি লেখা কেউ পড়তে পারেনি।

বিষয়টি জানাজানি হলে আজ সারাদিন আশপাশের গ্রামের শত শত নারী, পুরুষ ও শিশু এক নজর পাখিটি দেখতে ভিড় করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর