সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ২১:১৩

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় এবার রোহিঙ্গা নেতার ঘর থেকে উদ্ধার করা হলো সাড়ে পাঁচ লাখ ইয়াবা। এ সময় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাঝি গুরা মিয়াকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব ১৫-এর সদস্যরা উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওই ইয়াবাসহ মাঝিকে আটক করা হয়।

আটক গুরা মিয়া বালুখালী ৯নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। সে ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি।

র‌্যাব কর্মকর্তারা জানান, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করা খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে সাড়ে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব -১৫ উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ এক সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা