হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ১৯:৪১

ছবি: সংগৃহীত

আদালতে নেয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি পলাশকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি গ্রেফতারের বিষয়টি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩১ মে) বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পরে থাকে মদন থানা পুলিশে সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার দুপুরে সিএনজিতে করে তাকে নেত্রকোনা আদালতে নেয়া হচ্ছিল। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। তখন হাতকড়া নিয়ে পালিয়ে যান আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই পাশের উপজেলা কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর