র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী নিহত

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ১৮:৩৯

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। 

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রোকন শিকদার (৩৩)। তিনি টঙ্গীর হাজী মাজার বস্তির তোতা শিকদারের ছেলে। র‌্যাবের দাবি, নিহত রোকন শিকদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের ২০টির অধিক মামলা রয়েছে। র‌্যাব-১ এর অপারেশনস অফিসার এএসপি মুশফিকুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টঙ্গী বাজার হাজী মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে র‍্যাব-১ এর একটি দল অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে রোকন শিকদার নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

পরে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আজ র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রোকন শিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা