ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ৭ এপ্রিল ২০২৪, ১১:৩৪

ছবিঃ সংগৃহীত

দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এটি দেশটির মন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তির প্রথম বাংলাদেশ সফর।

রবিবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরের শুরুতে ধানমন্ডির ৩২ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাউরো ভিয়েরা। এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া সংক্রান্ত সমঝোতার কথা নিশ্চিতভাবে জানা যাবে।

পরের দিন সোমবার সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে। এ ছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি।

এছাড়াও একই দিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতা করার কথা রয়েছে তার। তারপর রাতে ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এ সফরে ব্রাজিলের সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে বাংলাদেশ। এতে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে আরও শক্তিশালী হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব