ঈদের ছুটিতে বিশেষ নিরাপত্তা দিবে ডিএমপি

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২৪, ০২:১৬

ছবিঃ সংগৃহীত

চলছে পবিত্র রমজান মাস। আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল-ফিতর। ঈদের আগ মুহূর্তে সবাই মার্কেটে আসে কেনাকাটা করতে। এ সময় ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য দিবারাত্রি দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শপিং মল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রমজানের শুরু থেকেই ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। অজ্ঞানপার্টি ও মলম পার্টি প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ জন্য সকল অংশীজন, সাংবাদিকগণ ও জনগণের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

রাজধানীতে ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি ক্রাইম ডিভিশন ও গোয়েন্দা বিভাগ সমন্বয় করে কাজ করছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়িতে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি নিষেধও করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফিটনেস বিহীন গাড়ি না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বসুন্ধরা শপিং মলের দোকান-মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা